🌍💉 আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ 💉🌍
Theme: “Our Nurses. Our Future. Empowered Nurses Save Lives”
বাংলা প্রতিপাদ্য: “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”

🏥 Amjad Khan Chowdhury Nursing College, Natore এর আয়োজনে আজ যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ সফলভাবে পালিত হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থী ও সম্মানিত অতিথিবৃন্দের অংশগ্রহণে নাটোর সদর জুড়ে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যা দিবসটির গুরুত্ব ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় সর্বত্র। এরপর কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় নার্সিং পেশার গুরুত্ব, মানবসেবায় নার্সদের অসামান্য অবদান এবং দক্ষ ও ক্ষমতায়িত নার্স তৈরির প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

✨ মানবসেবার মহান ব্রত নিয়ে এগিয়ে চলা সকল নার্সদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।
Happy International Nurses Day 2026 🌸